ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২

ads

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে রডবোঝাই ট্রাকের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী রডবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত দুজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।


স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত পাঁচজনের মধ্যে দুজনকে কোনাবাড়ী পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।


কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page